BRTA ড্রাইভিং লাইসেন্স একাউন্ট খোলার গাইড

BRTA ড্রাইভিং লাইসেন্স একাউন্ট খোলার গাইড


আমাদের দেশের প্রচলিত গণপরিবহনে অতিরিক্ত ভিড়, যানজট, অপর্যাপ্ত আসন, স্টাফদের অশালীন আচরণ, পকেটমার এর দৌরাত্ব, অনিয়মিত শিডিউল এবং যৌন হয়রানি সহ বিভিন্ন কারনে বিকল্প ও আরাম দায়ক, সহজ লভ্য এবং রক্ষণাবেক্ষণ খরচ কম হবে এই রকম পরিবহনের

চিন্তা আাদের মাথায় সবসময় আসে। এই সব চিন্তার ফল হিসেবে প্রতি দিনের জীবন যুদ্ধে দ্রুত সময়ে নির্দিষ্ট স্থানে পৌঁছানোর জন্য আমাদের মাঝে বাইক একটি অপরিহার্য পরিবহন হিসেবে জায়গা করে নিয়েছে। ‍বাইককে সারা বিশ্বের মানুষ দ্রুত, স্বাধীন ও রোমাঞ্চকর যাতায়াতের মাধ্যম হিসেবে দেখে।

পোষ্ট সূচিপত্রঃ BRTA ড্রাইভিং লাইসেন্স একাউন্ট খোলার গাইড


BRTA ড্রাইভিং লাইসেন্স একাউন্ট খোলার নিয়ম

BSP পোর্টাল এ  আপনাকে অবশ্যই User ID তৈরি করতে হবে। এজন্য আপনাকে অবশ্যই নিজের জাতীয় পরিচয় পত্র (NID) এবং একটি মোবাইল নম্বর থাকতে হবে। যদি BSP পোর্টালে আপনার নিবন্ধন থেকে থাকে তাহলে  "প্রবেশ করুন" বাটনে ক্লিক করতে হবে, আর যদি BSP পোর্টালে User ID না থাকে তাহলে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য "নিবন্ধন" বাটনে ক্লিক করতে হবে। BRTA ড্রাইভিং লাইসেন্স একাউন্ট খোলার নিয়ম হিসেবে আপনাকে কি কি করতে হবে তা বিস্তারিত ধাপে ধাপে আলোচনা করা হলো। আশা করি আপনি এই পোষ্ট পড়ারর মাধ্যমেই  BRTA ড্রাইভিং লাইসেন্স একাউন্ট খোলার নিয়ম এবং আপনার ড্রাইভিং লাইসেন্স এর জন্য আবেদন করতে পারবেন।

ইউজার নিবন্ধন 

BSP পোর্টালে যদি আপনার User ID খোলা না থাকে তাহলে প্রথমে www bsp.brta.gov.bd এই ওয়েবসাইটে যাবেন। তাহলে হোম পেজে চিত্র-১.১ প্রদর্শিত হবে। হোমপেজে "নিবন্ধন" বাটনে ক্লিক করলে পেজটি খুলে যাবে ।

ইউজার (User) তৈরি

প্রধম ধাপ 

এই পেজে আপনি আপনার জন্ম তারিখ, জাতীয় পরিচয় পত্র নম্বর এবং মোবাইল নম্বর এবং সিকিউরিটি কোড দিয়ে অনুসন্ধান বাটনে ক্লিক করবেন। আপনার মোবাইলে ভেরিফিকেশন করার জন্য একটি মেসেজ প্রেরণ করা হবে, এবং সেখানে একটি ওটিপি নম্বর থাকবে। পেজে চিত্র-১.২ প্রদর্শিত হবে।

দ্বিতীয় ধাপ 

আপনার মোবাইল নাম্বারে প্রেরিত ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি নম্বরটি পাঁচ মিনিটের মধ্যে চিত্র-১.৩ দেখানো এই অংশে দিন এবং ওটিপি লিখুন ঘরে লিখতে হবে এবং তীর চিহ্নিত ওটিপি যাচাই করুন বাটনে ক্লিক করতে হবে। 

আরও পড়ুন:চোখের নিচে কালো দাগ দূর করার ৬টি ঘরোয়া উপায়

তৃতীয় ধাপ 

আপনার দেয়া মোবাইল নম্বরটি ভেরিফাইড হওয়ার পর চিত্র-১.৪ পেজটি প্রদর্শিত হবে। তারপর আপনার পাসওয়ার্ড, ইমেইল আইডি যদি থাকে টাইপ করে নিবন্ধন করুন বাটনে ক্লিক করতে হবে। 

ইউজার লগ ইন 

BSP লিংক (http://bsp.brta.gov.bd/login)) এ ক্লিক করলে BSP তে ইউজার আইডি তৈরি হওয়ার পর চিত্র-১.৫ পেজটি প্রদর্শিত হবে এবং উক্ত পেজে ইউজার নেম এ আপনার মোবাইল নম্বর যেটা আপনি ওটিপি দিয়ে ভেরিফাই করেছেন অথবা ইমেইল আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে লগইন বাটনে ক্লিক করতে হবে। BRTA ড্রাইভিং লাইসেন্স একাউন্ট খোলার গাইড এর মাধ্যমে আরও বিস্তারিত জানতে ও শিখতে পারবেন তাই মনোযোগ সহকারে পেষ্ট টি পড়ুন।

ড্রাইভিং লাইসেন্সের আবেদন 

আপনি যখন BSP পোর্টালে লগইন করবেন তখন চিত্র-১.৬ পেজটি প্রদর্শিত হবে। ঐ পেজের ড্যাশবোর্ড এর বাম পাশের মেনুতে ড্রাইভিং লাইসেন্স এ ক্লিক করলে "ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন" মেনুটি দেখা যাবে এবং  আপনাকে সেখানে ক্লিক করতে হবে ।

ড্রাইভিং লাইসেন্স সহ লার্নার বা শিক্ষানবিশ লাইসেন্স এর জন্য আবেদন 

BRTA ড্রাইভিং লাইসেন্স একাউন্ট খোলার গাইড পড়ে আপনি যখন ড্রাইভিং লাইসেন্স জন্য আবেদন মেনুতে ক্লিক করলেন তখন চিত্র-১.৭ পেজটি প্রদর্শিত হবে। ড্রাইভিং লাইসেন্স সহ লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহে রাখুন এবং উল্লেখিত শর্ত সমূহ মেনে নিয়ে মেডিকেল সার্টিফিকেটের জন্য ২ নং শর্তে এখানে ক্লিক করুন বাটনে ক্লিক করে ডাউনলোড করতে হবে অতঃপর রেজিস্টার্ড ডাক্তার বা মেডিকেল অফিসার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট গ্রহণ করতে হবে ড্রাইভিং লাইসেন্স সহ লার্নার বা শিক্ষানবিশ লাইসেন্স আবেদনের পূর্ব শর্ত সমূহ মেনে নিয়ে আমি সম্মত বাটনে ক্লিক করতে হবে।

ড্রাইভিং লাইসেন্স একাউন্ট খোলার জন্য ২ নং শর্তের "এখানে ক্লিক করুন" বটনে ক্লিক করলে মেডিকেল সার্টিফিকেট ফর্মটি দেখা যাবে চিত্র-১.৮

প্রথম ধাপ: জাতীয় পরিচয় পত্র এর তথ্য প্রদান

আপনি যখন "আমি সম্মত বাটনে" ক্লিক করবেন তখন চিত্র-১.৯ পেজটি প্রদর্শিত হবে। উক্ত পেজের সকল তথ্য বাংলাদেশ ইলেকশন কমিশন এর সার্ভার হতে পাওয়া যায়, যা জাতীয় পরিচয় পত্র এর তথ্য পেজে প্রদর্শিত হয়। আপনি যদি ড্রাইভিং লাইসেন্স একাউন্ট খোলার জন্য আপনার তথ্যসমূহ সঠিক দিয়ে থাকেন তাহলে নেক্সট বাটনে ক্লিক করুন।

আরও পড়ুন: প্রিপেইড মিটারে বিদ্যুৎ বিল কমানোর উপায়

দ্বিতীয় ধাপ: ড্রাইভিং লাইসেন্স এর তথ্য প্রদান

Next বাটন ক্লিক করার পর চিত্র-১.১০ পেজটি প্রদর্শিত হবে। এই পেজে ড্রাইভিং লাইসেন্স একাউন্ট খোলার জন্য আপনাকে ড্রাইভিং লাইসেন্সের ধরণে NON-PROFESSIONAL (অ-পেশাদার) এবং PROFESSIONAL (পেশাদার) নির্বাচন করতে হবে। মোটরযানের শ্রেণীতে আপনি যে ধরনের মটরযানের ড্রাইভিং লাইসেন্স করতে চাচ্ছেন (Light or Motorcycle) সেখানে টিক চিহ্ন দিতে হবে চিত্র-১.১১। তারপর Next বাটনে ক্লিক করলে চিত্র-১.১২ প্রদর্শিত হবে এবং Ok বাটনে ক্লিক করতে হবে।



তৃতীয় ধাপ: আবেদনকারীর প্রাথমিক তথ্য প্রদান

আপনার Driving License Basic Info Saved Successfully Message এর Ok বাটন ক্লিক করার পর  আবেদনকারীর প্রাথমিক তথ্য চিত্র-১.১৩পেজটি প্রদর্শিত হবে। আপনার ড্রাইভিং লাইসেন্স একাউন্ট খোলার প্রয়োজনে এই পেজে আপনার পিতার নাম, মাতার নাম ইত্যাদি বাধ্যতামূলক লাল চিহ্নিত তথ্যসমূহ অবশ্যই সঠিক ও নির্ভুলভাবে পূরণ করতে হবে। এরপর Next বাটনে ক্লিক করলে চিত্র-১.১৪ পেজটি প্রদর্শিত হবে এবং Ok বাটনে ক্লিক করতে হবে।


চতুর্থ ধাপ: ঠিকানা ও যোগাযোগের তথ্য প্রদান 

“Driving License Application Info Saved Successfully” মেসেজ এর Ok বাটন ক্লিক করার পর আপনার ড্রাইভিং লাইসেন্স একাউন্ট খোলার জন্য ঠিকানা ও যোগাযোগের তথ্য চিত্র-১.১৫ পেজটি প্রদর্শিত হবে।  উক্ত পেইজে আপনার যোগাযোগের বিবরণ জরুরি যোগাযোগ বিবরণ, আপনার স্থায়ী ও বর্তমান ঠিকানা সঠিক ভাবে পূরণ করতে হবে। আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আপনার স্থায়ী ঠিকানা পেইজের বাম পাশে বাংলায় লেখা থাকবে এবং আপনাকে ডানপাশে ইংরেজিতে লিখতে হবে। আপনার বর্তমান ঠিকানা আপনার জাতীয় পরিচয় পত্র অনুযায়ী হয়ে থাকলে বিস্তারিত ঠিকানা ডানপাশে ইংরেজি পূরণ করতে হবে। আর বর্তমান ঠিকানা জাতীয় পরিচয়পত্র অনুযায়ী না হলে "না"  তে ক্লিক করতে হবে। বাম পাশে বাংলায় আপনার বর্তমান ঠিকানা লিখতে হবে এবং ডান পাশে ইংরেজিতে ঠিকানা দেখতে হবে। এর পর আপনাকে Next বাটনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে চিত্র-১.১৬ পেজটি প্রদর্শিত হবে এবং Ok বাটনে ক্লিক করতে হবে এভবে আপনি BRTA ড্রাইভিং লাইসেন্স একাউন্ট খোলার গাইড এর মাধ্যমে পঞ্চম ধাপে পৌছে যাবেন। 

পঞ্চম ধাপ: সংযুক্তি এবং কার্ড বিতরণ তথ্য প্রদান 

আপনি যখন ড্রাইভিং লাইসেন্স একাউন্ট খোলার জন্য “Driving License Application Address Saved Successfully” মেসেজ এর Ok বটন ক্লিক করবেন তখন সংযুক্ত এবং কার্ড বিতরণ তথ্য ঠিকানা চিত্র-১.১৭  পেজটি প্রদর্শিত হবে। এই পেজে সংযুক্তির স্থানে আপনাকে ৪ টি ডকুমেন্ট আপলোড করতে হবে ও সংরক্ষণ করুন বাটন ক্লিক করতে হবে। সেই ডকুমন্টগুলো হলো:

১) মেডিকেল সার্টিফিকেট
২) শিক্ষাগত যোগ্যতা সনদ
৩) জাতীয় পরিচয় পত্র
৪) ইউটিলিটি বিল

এগুলো আপলোড কারর পর আপনি যদি আবার দেখতে চান যে কি কি আপলোড করেছে তাহলে   সংযুক্তি সমূহ দেখতে হলে "দেখুন" বাটনে ক্লিক করতে হবে। আপনাকে বিশেষ ভাবে খেয়াল রাখতে হবে ড্রাইভিং লাইসেন্স একাউন্ট খোলার জন্য আপনি যে ফাইলগুলো আপলোড করেছে সেগুলোর সাইজ সর্বোচ্চ ৬০০ KB এর বেশি হতে পারবে না।

এছাড়াও "স্মার্ট কার্ড প্রাপ্তি ঠিকানা (ডাকযোগে)" স্থানে আপনি যে ঠিকানায় আপনার ড্রাইভিং লাইসেন্স পেতে চান অর্থাৎ Present/Permanent/Others এ যে কোন একটি ঠিকানা সিলেক্ট করতে হবে তখর চিত্র-১.১৮ পেজটি প্রদর্শিত হবে।

“Submit” বাটনে ক্লিক করলে চিত্র-১.১৯ পেজটি প্রদর্শিত হবে। এখানে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্স একাউন্ট এর যে কোন তথ্য পরিবর্তন করতে চাইলে "তথ্য পরিবর্তন" বাটনে ক্লিক করে আপনার প্রদত্ত তথ্য পরিবর্তন করাতে পারবেন। যদি আপনার ড্রাইভিং লাইসেন্স একাউন্ট এর তথ্য পরিবর্তন করার প্রয়োজন না হয়। তাহলে "ফি জমা" বাটনে ক্লিক করুন 

ফি জমা (Payment)

BRTA ড্রাইভিং লাইসেন্স একাউন্ট খোলার গাইড এর মাধ্যমে আপনি এই পর্যন্ত যত কাজ তরে এসছেন তার মধ্যে "ফি জমা" ধাপটি খুবই গুরুত্ব পূর্ণ। এখানে আপনাকে খুবই সাবধানতার সাথে সব কিছু পূরণ করতে হবে, এখানে আপনি যখন "ফি জমা" বাটনে ক্লিক করবেন তখন লার্নার বা শিক্ষাণবিশ ড্রাইভিং লাইসেন্স এর অনলাইন ফি জমা চিত্র ১.২০ পেস্টি প্রদর্শিত হবে।



আরও পড়ুন: শিশুদের মোবাইল আসক্তি কমানোর উপায়

BRTA ড্রাইভিং লাইসেন্স একাউন্ট খোলার জন্য এই পেজের সকল তথ্য সঠিক থাকলে আপনাকে "ফি জমা দিন" বাটনে ক্লিক করতে হবে। এরপর "Payment Confirmation" চিত্র-১.২১ পেজটি প্রদর্শিত হবে।এই পেজে আপনার Mobile Number, Visa/Master/Amex, Bkash, I agree with the payment Terms and Condition এ মার্ক করে "নিশ্চিত" বাটনে ক্লিক করবেন। তবে খেয়াল রাখবেন আপনা ড্রাইভিং লাইসেন্স একাউন্ট খোলার জন্য সকল তথ্য ঠিক আছে কি না।

আপনি, নিশ্চিত বাটনে ক্লিক করার পর যখন BRTA ড্রাইভিং লাইসেন্স একাউন্ট খোলার "ফি"  জমা সফলতা সম্পন্ন করবেন তখন আপনার BRTA ড্রাইভিং লাইসেন্স একাউন্ট এর তথ্য প্রিন্ট করারর জন্য  "Print Learner" ক্লিক করে "Learner Driving License" এবং "Here" এ ক্লিক করে "Money receipt" প্রিন্ট করতে হবে চিত্র-১.২২ ও ১.২৩ 

স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স এর জন্য আবেদন 

স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের জন্য অবশ্যই দক্ষতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। দক্ষতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন কিনা তা আপনার BSP প্যানেলে প্রদর্শিত হবে এবং আপনি ড্রাইভিং লাইসেন্স একাউন্ট খোলার জন্য যে মোবাইল নম্বর প্রদান করেছেন সেই মোবাইল নম্বরে SMS আসবে। 

প্রথম ধাপ

BRTA ড্রাইভিং লাইসেন্স একাউন্ট খোলার গাইড এর মাধ্যমে আপনার একাউন্ট খোলার পর BSP প্যানেল দক্ষতা যাচাই এর জন্য আপনাকে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ড্রাইভিং লাইসেন্স এর জন্য আপনি যখন পরীক্ষা দিবেন তখন সেই পরীক্ষায় অবশ্যই কৃতকার্য হতে হবে। আপনি পরীক্ষা দেবার পর  BSP প্যানেলে কৃতকার্য এবং অনুত্তীর্ণ হলে অকৃতকার্য প্রদর্শিত হবে চিত্র-১.২৪ 

দ্বিতীয় ধাপ: অকৃতকার্য হলে

BRTA ড্রাইভিং লাইসেন্স এর জন্য দক্ষতা যাচাই পরীক্ষা আপনি যদি অকৃতকার্য হন। তাহলে আপনাকে BRTA ড্রাইভিং লাইসেন্স এর জন্য পুনরায় পরীক্ষার তারিখ গ্রহণ করতে হবে চিত্র-১.২৪.১ 

তৃতীয় ধাপ: কৃতকার্য হলে 

আলহামদুলিল্লাহ আপনি কৃতকার্য  হলে BSP পোর্টালের Dashboard এ আবেদনকারীরগণ "ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন" এ ক্লিক করলে BRTA ড্রাইভিং লাইসেন্স এর জন্য দক্ষতা যাচাই পরীক্ষায় কৃতকার্য লেখাটি দেখা যাবে। আপনি "দেখুন ও পরবর্তী ধাপ" বাটনে ক্লিক করলে চিত্র-১.২৫ প্রদর্শিত হবে। আপনাকে এই পেজে ডকুমেন্ট Upload করতে হবে এবং Upload সম্পূর্ণ হলে ড্রাইভিং লাইসেন্স Payment Option প্রদর্শিত হবে। BRTA ড্রাইভিং লাইসেন্স এর জন্য আপনি অনলাইনে টাকা জমা দিতে চাইলে "অনলাইনে ড্রাইভিং লাইসেন্সের ফ্রি জমা" অথবা ব্যাংকের মাধ্যমে টাকা দিতে চাইলে "ব্যাংকের মাধ্যমে ফি জমা" বাটনে ক্লিক করতে হবে।

চতুর্থ ধাপ: পেমেন্ট সম্পন্ন করতে 

BRTA ড্রাইভিং লাইসেন্স একাউন্ট খোলার পর আপনাকে ফি জমা দেওয়ার জন্য "অনলাইনে ড্রাইভিং লাইসেন্সের ফি জমা" বাটনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে Driving License Online Payment পেজটি প্রদর্শিত হবে। এই পেজে আপনাকে "Pay Now" বাটনে ক্লিক করে পেমেন্ট সম্পন্ন করতে হবে চিত্র-১.২৬।


BRTA ড্রাইভিং লাইসেন্স এর জন্য আপনি যদি ব্যাংকের মাধ্যমে টাকা জমা দিতে চান। তাহলে "ব্যাংকের মাধ্যমে ফি জমা" বাটনে ক্লিক করতে হবে তখন চিত্র-১.২৭ পেজটি প্রদর্শিত হবে। উক্ত পেজটি Money Receipt এর মধ্যে ই ট্রাকিং নম্বর টি "ই-ট্রাকিং নম্বর প্রবেশ করুন" ঘরে এন্ট্রি করতে হবে এবং "ই-ট্রেকিং নম্বর যাচাই" বাটনে ক্লিক করতে হবে।।  অতঃপর আপনি আপনার Payment Information টি দেখতে পাবেন। এবার আনাকে Submit বাটনে ক্লিক করতে হবে।

পঞ্চম ধাপ

ড্যাশবোর্ড এ আপনার আবেদনটির Status দেখতে হলে "দেখুন" এ ক্লিক করতে হবে। তাহলে চিত্র-১.২৮ পেজটি প্রদর্শিত হবে। উক্ত পেইজে BRTA ড্রাইভিং লাইসেন্স আবেদনের সকল ধাপসমূহের অবস্থান জানা যাবে।

ষষ্ট ধাপ 

বিআরটিএ লাইসেন্স কর্তৃপক্ষ কর্তৃক গ্রাহকের দাখিলকৃত আবেদনটি অনুমোদিত হলে চিত্র নং ১.২৯ পেজটি প্রদর্শিত হবে। 

ই-পেপার ড্রাইভিং লাইসেন্স

এই পেজটিতে আপনি "ই-পেপার ড্রাইভিং লাইসেন্স" ও "প্রিন্ট লাইসেন্স ফরম" এ ক্লিক করে কি পেপার ড্রাইভিং লাইসেন্স ও প্রিন্ট লাইসেন্স ফরম ডাউনলোড করতে পারবেন।  আপনার ডাউনলোডকৃত "ই-পেপার ড্রাইভিং লাইসেন্স" দিয়ে আপনি সমগ্র বাংলাদেদে মোটরযান চালাতে পারবেন। কেউ যদি আপনার  লাইসেন্স এর সঠিকতা যাচাই করতে চায় তাহলে আপনি আপনার  লাইসেন্স এর  QR Code স্ক্যান করে এর সঠিকতা যাচাই করে দেখাতে পারবেন। এভাবে আপনি BRTA ড্রাইভিং লাইসেন্স একাউন্ট খোলার গাইড এর মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স একাউন্ট খোলার পর থেকে লাইসেন্স পর্যন্ত যেতে পারবেন।

শেষ কথাঃ BRTA ড্রাইভিং লাইসেন্স একাউন্ট খোলার গাইড সর্ম্পেকে লেখকের মন্তব্য

আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি BRTA ড্রাইভিং লাইসেন্স একাউন্ট খোলার জন্য আমাদের এই গাইডলাইন ফলো করেছেন এবং আশা করি আপানার ড্রাইভিং লাইসেন্স একাউন্ট খোলার বিষয়ে আপনি সঠিক ধারনা পেয়েছেন। তবে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে বাংলাদেশে মটরযান চালানোর সময় শুধু ড্রাইভিং লাইসেন্স থাকলেই একজন চালকের সব দায়িত্ব শেষ হয়ে যায় না। নিরাপদে গাড়ি চালানোর জন্য প্রত্যেক চালককে সরকারি আইন, ট্রাফিক আইন এবং নিরাপদ সড়কের নিয়মকানুন ভালোভাবে জানতে ও মেনে চলতে হবে। 

আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, ড্রাইভিং লাইসেন্স পাওয়া মানে শুধু গাড়ি চালানোর অনুমতি পাওয়া নয়। এর সঙ্গে আপনাকে ট্রাফিক আইন মেনে চলা এবং নিজের ও পথচারীর নিরাপত্তার দায়িত্বও মাথায় রাখতে হবে। সকল চালককে নিজের গাড়ির কাগজপত্র হালনাগাদ রাখা, নিয়মকানুন জানা এবং সবসময় ধৈর্য ও সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর অভ্যাস গড়ে তুলতে হবে। এতে আপনি নিজে যেমন নিরাপদ থাকবেন, ঠিক তেমন যাত্রীরাও নিরাপদ থাকবেন এবং সড়কে অন্য মানুষের জীবনও নিরাপদ থাকবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অলইনফোনেষ্ট এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url