অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
আপনি কি ঘরে বসে ব্যাংকিং এর সুবিধা নিতে চান তাহলে আজকের এই পোস্টটি আপনার জন্য। আপনার দৈনন্দিন আর্থিক লেনদেন ডিজিটাল ব্যাংকিং সেবার মাধ্যমে খুব সহজে এবং ঝুঁকিমুক্তভাবে নিরাপদে সম্পন্ন করতে পারেন। বাংলাদেশে ইসলামী ব্যাংক পিএলসি একটি পরিপূর্ণ
ডিজিটাল ব্যাংকিং সেক্টর। ইসলামী ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে, যে কেউ প্রয়োজন অনুযায়ী দেশে ও বিদেশে যেকোনো আর্থিক লেনদেন করতে পারে। আপনিও যদি, এই ডিজিটাল ব্যাংকিং চ্যানেলের সেবা নিতে চান তাহলে জেনে নিন অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম ও প্রয়োজনীয় তথ্য।
পোষ্ট সূচিপত্রঃ অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
- ইসলামী ব্যাংকিং ব্যবস্থা কি এবং এটি কিভাবে কাজ করে?
- ইসলামী ব্যাংকের "Cellfin" কি এবং "Cellfin" দিয়ে কি কি কাজ করা যায়?
- ইসলামী ব্যাংক একাউন্ট কেন খুলবেন এবং এর উপকারিতা কি?
- ইসলামী ব্যাংক একাউন্ট কত প্রকার এবং আপনার জন্য উপযুক্ত কোনটি?
- অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম।
- শেষ কথাঃ অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম সর্ম্পেকে লেখকের মন্তব্য।
আমাদের যদি ব্যাংক একাউন্ট খোলার প্রয়োজন হয় পরে, তখন আমাদের অনেকের মনে প্রথমেই যে চিন্তা আসে তা হলো, সশরীরে ব্যাংকে উপস্থিত হয়ে ফরম পূরণ করে, নিয়ম মেনে লাইনে দাঁড়িয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। আবার যদি কোন তথ্য ভুল হয়, তখন সব কাজ নতুন করে করতে হবে। বাস্তব জীবনে এসব ঝামেলা সত্যিই অনেকের কাছে বিরক্তিকর, বিশেষ করে চাকরিজীবী, ব্যবসায়ী, শিক্ষার্থী কিংবা যারা মূল ব্যাংক অথবা ব্যাংক শাখা থেকে দূরে থাকেন, তাদের জন্য সময় বের করাটাই বড় সমস্যা হয়ে দাঁড়ায়।
এখন সময় বদলেছে। তাই ডিজিটাল ব্যাংকিং চ্যানেলের কল্যাণে অনেক কাজ স্মার্টফোনের মাধ্যমে করা সম্ভব হয়েছে। আপনার হাতে থাকা একটি স্মার্টফোন হয়ে উঠতে পারে ডিজিটাল ব্যাংকিং এর গুরুত্বপূর্ণ মাধ্যম। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তাদের "Cellfin" প্লাটফর্ম এর মাধ্যমে স্মার্টফোন ব্যবহার করে ডিজিটাল ব্যাংকিং সেবা দেয়ার পাশাপাশি, নিজের একাউন্ট খোলার সুবিধা দিয়েছে।
ইসলামী ব্যাংকিং ব্যবস্থা কি এবং এটি কিভাবে কাজ করে
ইসলামী ব্যাংকিং এর নাম শুনলে অনেকের মনে প্রথম যে বিষয়টি আসে, সেটি হল শরিয়া ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা। সহজ ভাষায় বললে, ইসলামী ব্যাংকিং এমন একটি আর্থিক ব্যবস্থা যেখানে ইসলামী শরিয়াহর নীতিমালা অনুসরণ করে, ব্যাংকের বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়। এখানে প্রচলিত সুদ ভিত্তিক ধারণার পরিবর্তে বিভিন্ন ক্ষেত্রে মুদারাবা, মুশারাকা, আল-ওয়াদিয়াহসহ শরিয়াহসম্মত পদ্ধতি ব্যবহার করা হয়।
আরও পড়ুন: প্রিপেইড মিটারে বিদ্যুৎ বিল কমানোর উপায়
ইসলামী ব্যাংকের "Cellfin" কি এবং "Cellfin" দিয়ে কি কি কাজ করা যায়?
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর একটি ডিজিটাল ব্যাংকিং অ্যাপ যার নাম "CellFin", সহজভাবে বললে, এটি এমন একটি অ্যাপ যার মাধ্যমে স্মার্টফোন থেকে আপনি ব্যাংকিং ও আর্থিক কাজ ব্যাংকে উপস্থিত না হয়ে চেক ব্যবহার না করে ব্যাংকের মতোই সম্পন্ন করতে পারবেন। "CellFin" অ্যাপ ব্যবহার করতে আপনার প্রয়োজন হবে একটি স্মার্টফোন। তবে তার আগে আপনার NID এবং একটি নিবন্ধিত মোবাইল নম্বর দিয়ে এই অ্যাপে রেজিষ্ট্রেশন করে লগইন করতে হবে।
"CellFin" দিয়ে কি কি কাজ করা যায়
বর্তমানে "CellFin" ব্যবহারে বেশ কিছু গুরুত্বপূর্ণ সুবিধার রয়েছে যেমনঃ
- অনলাইনে ব্যাংক একাউন্ট খোলা ও পরিচালনা করা যায়।
- নিজের একাউন্টের ব্যালেন্স ও লেনদেনের বিবরণ দেখা যায়।
- অন্য ব্যাংক একাউন্ট কার্ড বা MFS-এ টাকা পাঠানো যায়।
- বিভিন্ন ব্যাংক কার্ড বা নির্দিষ্ট উৎস থেকে Add Money করা যায়।
- বিদ্যুৎ, গ্যাস, পানি ও অন্যান্য ইউনিটি বিল পরিশোধ করা যায়।
- মোবাইল রিচার্জ করা যায়।
- বিদেশ থেকে রেমিটেন্স গ্রহণ করা যায়।
- বাস, লঞ্চ ও বিমান সহ বিভিন্ন পরিবহনের টিকিট কেনা যায়।
- স্কুল ও কলেজের বেতন সহ বিভিন্ন ফি পরিশোধ করা যায়।
- পাসপোর্ট ফি, আয়কর সহ কিছু সরকারি ফি পরিশোধ করা যায়।
- ভার্চুয়াল Visa/Mastercard/UPI কার্ড ব্যবহার এর সুবিধা রয়েছে।
- প্রয়োজন অনুযায়ী Cash-in/Cash-out করা যায়।
- অন্যান্য "CellFin" ব্যবহারকারীর কাছে Money Request পাঠানো যায়।
- Cash-by-Code ব্যবহার করে নির্দিষ্ট ক্ষেত্রে টাকা পাঠানো ও উঠানোর সুবিধা রয়েছে।
- Auto Pay ও Donation এর মত সুবিধাও রয়েছে।
সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো আপনি ব্যাংকে অথবা কোন ব্যাংক শাখায় না গিয়েও "CellFin" এর e-KYC ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন ইসলামী ব্যাংক একাউন্ট খোলার সুবিধা রয়েছে। তবে একটি বিষয় মনে রাখতে হবে আপনার "CellFin" এর OTP, PIN বা Password কখনো কারো সঙ্গে শেয়ার করবেন না।
ইসলামী ব্যাংক একাউন্ট কেন খুলবেন এবং এর উপকারিতা কি?
একাউন্ট কেন খুলবেন?
বর্তমান ডিজিটাল ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে, ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে আপনার দৈনন্দিন আর্থিক লেনদেন অনেক সহজই করতে পারবেন। টাকা জমা রাখা এবং প্রয়োজনে যেকোন সময় টাকা উত্তোলন অথবা টাকা স্থানান্তর করা, বিভিন্ন ইউটালিটি বিল পরিশোধ কাজও ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে আরো সুষ্ঠভাবে করতে পারবেন। বাংলাদেশ ইসলামি ব্যাংকের সকল একাউন্টে ডিজিটাল ব্যাংকিং সুবিধা যুক্ত থাকার কারনে, আপনাকে কাজের প্রয়োজনে বারবার ব্যাংকের শাখায় যাওয়ার দরকার হবে না।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির Mudaraba Savings Account খুলতে ন্যূনতম ব্যালেন্স ৫০০ টাকা রাখতে হয়। এর ফলে ব্যাংক আপনাকে একটি চেকবুক, একটি ডেবিট কার্ড, SMS notification, Internet Banking সার্ভিস এবং "CellFin" এর মাধ্যমে self-opening ও transactions এর সুবিধা দিবে। শিক্ষার্থীদের জন্য রয়েছে আলাদা সুবিধা। ইসলামী ব্যাংকের Students Mudaraba Savings Account এ নূন্যতম ব্যালেন্স ১০০ টাকা এবং ১৮ থেকে ৩০ বছর বয়সী বাংলাদেশি নাগরিকগন এই হিসাব খুলতে পারবেন। এই হিসেবেও "CellFin" এর মাধ্যমে self-opening ও transactions এর সুবিধা পাবেন।
মোটকথা ইসলামী ব্যাংক একাউন্ট খোলার অর্থ হলো, আপনি শুধু টাকা রাখার জন্য নয়, নিজের প্রয়োজন অনুযায়ী একটি পূর্ণাঙ্গ ব্যাংকিং ব্যবস্থার অংশ হতে পারেন। বিশেষ করে নিয়মিত সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে ব্যাংক অ্যাকাউন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আপনাকে একটি বিষয় মনে রাখতে হবে, সব মানুষের জন্য ইসলামী ব্যাংকের একই ধরনের একাউন্ট প্রয়োজন হয় না একজন শিক্ষার্থীর প্রয়োজন যেমন এক রকম একজন চাকরিজীবী বা ব্যবসায়ী প্রয়োজন তেমন নয় তাই আগে নিজের প্রয়োজন বুঝে তারপর হিসাব নির্বাচন করুন কোন হিসাবটি আপনি খুলতে চাচ্ছেন। এত কম টাকায় ব্যাংক একাউন্ট খোলার পর এত সুবিধা ইসলামী ব্যাংক পিএলসি ছাড়া অন্য কোন ব্যাংকে পাবেন না।
ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট খোলার উপকারিতা!
- শরিয়াহভিত্তিক ব্যাংকিং সুবিধাঃ ইসলামী ব্যাংকিং ব্যবস্থা সুদভিত্তিক লেনদেনের পরিবর্তে শরিয়াহসম্মত নীতির ওপর পরিচালিত হয়। তাই শরিয়াহভিত্তিক ব্যাংকিং পদ্ধতি অনুসরণ করতে আগ্রহীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুবিধা।
- সঞ্চয়ের সুযোগঃ বিভিন্ন ধরনের সেভিংস ও ডিপোজিট অ্যাকাউন্টের মাধ্যমে নিয়মিত টাকা জমিয়ে ভবিষ্যতের জন্য সঞ্চয় গড়ে তোলা যায়।
- "CellFin" এর মাধ্যমে ডিজিটাল ব্যাংকিং কাজঃ ইসলামী ব্যাংকের "CellFin" ব্যবহার করে ঘরে বসেই ব্যালেন্স দেখা, টাকা পাঠানো, বিল পরিশোধ, মোবাইল রিচার্জসহ বিভিন্ন ব্যাংকিং কাজ করা যায়
- অনলাইনে অ্যাকাউন্ট খোলার সুবিধাঃ নির্দিষ্ট অ্যাকাউন্ট "CellFin" এর e-KYC সুবিধার মাধ্যমে শাখায় না গিয়েও খোলা যায়, ফলে সময় ও যাতায়াতের ঝামেলা কমে।
- সহজে টাকা লেনদেনঃ নিজের অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংক অ্যাকাউন্ট, কার্ড বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে টাকা পাঠানোর সুবিধা রয়েছে।
- ডেবিট কার্ড ও ATM সুবিধাঃ প্রয়োজন অনুযায়ী ডেবিট কার্ড ব্যবহার করে ATM থেকে টাকা উত্তোলন এবং বিভিন্ন স্থানে পেমেন্ট করা যায়।
- বিল ও বিভিন্ন ফি পরিশোধঃ বিদ্যুৎ, পানি, গ্যাসসহ বিভিন্ন ইউটিলিটি বিল এবং নির্দিষ্ট সরকারি ও শিক্ষা প্রতিষ্ঠানের ফি ডিজিটালি পরিশোধ করা যায়।
- রেমিট্যান্স গ্রহণের সুবিধাঃ বিদেশ থেকে পাঠানো রেমিট্যান্স গ্রহণের জন্যও ব্যাংক অ্যাকাউন্ট ও "CellFin" ব্যবহার করা যেতে পারে।
- লেনদেনের হিসাব রাখা সহজঃ ডিজিটাল ব্যাংকিংয়ের মাধ্যমে অ্যাকাউন্টের ব্যালেন্স, লেনদেনের বিবরণ ও স্টেটমেন্ট সহজে দেখা যায়।
- বিভিন্ন প্রয়োজন অনুযায়ী অ্যাকাউন্ট নির্বাচনঃ সাধারণ সঞ্চয়, শিক্ষার্থী, কৃষক, মাসিক মুনাফা, হজ বা অন্যান্য উদ্দেশ্যের জন্য বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট ও সঞ্চয় প্রকল্প রয়েছে।
ইসলামী ব্যাংক একাউন্ট কত প্রকার এবং আপনার জন্য উপযুক্ত কোনটি?
আপনি হয়তো ভাবছেন, ইসলামী ব্যাংকে গেলেই একটি সাধারণ সেভিংস অ্যাকাউন্ট খুলতে হবে, আসলে বিষয়টি এমন নয়। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যাংক হিসাবের তালিকায় বিভিন্ন ধরনের ব্যক্তিগত সঞ্চয়, চলতি, মেয়াদি ও বিশেষ উদ্দেশ্যের হিসাব নাম রয়েছে।
- Mudaraba Savings Account: সাধারণ সঞ্চয়ের জন্য Mudaraba Savings Account একটি গুরুত্বপূর্ণ বিকল্প। ব্যাংকের তথ্য অনুযায়ী এটি মূলত এমন গ্রাহকদের জন্য, যাদের কিছু সঞ্চয় রয়েছে এবং তুলনামূলকভাবে কম সংখ্যক লেনদেন প্রয়োজন। এই হিসাবে "CellFin" এর মাধ্যমে নিজে অ্যাকাউন্ট খোলা ও লেনদেনের সুবিধা রয়েছে।
- Students Mudaraba Savings Account: আপনি যদি শিক্ষার্থী হন, তাহলে Students Mudaraba Savings Account আপনার জন্য বেশি উপযোগী হতে পারে। এই হিসাবের বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর এবং এতে কম ন্যূনতম ব্যালেন্স ও অন্যান্য সুবিধা রয়েছে।
- Mudaraba Farmers Savings Account: আবার আপনি যদি কৃষক হন, তাহলে Mudaraba Farmers Savings Account-এর মতো নির্দিষ্ট হিসাবও রয়েছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দেশের কৃষকদের জন্য এই হিসাবের ন্যূনতম ব্যালেন্স কম রেখেছে এবং "CellFin" এর মাধ্যমে self-opening ও transactions-এর সুবিধা দিয়েছে।
- Special Savings Scheme: যারা নির্দিষ্ট সময়ের জন্য সঞ্চয় করতে চান, তাদের জন্য বিভিন্ন বিশেষ সঞ্চয় স্কিমও রয়েছে। যেমন পেনশন সঞ্চয়, বিবাহ সঞ্চয়, শিক্ষা সঞ্চয়, হজ্জ সঞ্চয়, উমরাহ সঞ্চয় ইত্যাদি বিভিন্ন উদ্দেশ্যভিত্তিক হিসাব ব্যাংকের হিসাব তালিকায় রয়েছে।
তাই আপনাকে ব্যাংক একাউন্ট খোলার আগে আপনার নিজের প্রয়োজনকে সামনে রাখুন। আপনি কি শুধু টাকা জমাবেন? নিয়মিত লেনদেন করবেন? শিক্ষার্থী? কৃষক? নাকি ভবিষ্যতের কোনো নির্দিষ্ট লক্ষ্যের জন্য সঞ্চয় করতে চান? ব্যাংক হিসাবের শর্ত, যোগ্যতা, চার্জ ও সুবিধা পরিবর্তিত হয় কি না? এই প্রশ্নগুলোর উত্তরই, আপনার জন্য উপযুক্ত ইসলামী ব্যাংক একাউন্ট বেছে নিতে সাহায্য করবে। তাই অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম ব্যাংকের আপডেট তথ্য দেখে নেওয়া উচিত।
অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম।
এবার আসা যাক আপনার সবচেয়ে আগ্রহের জায়গা, অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কর্তৃক প্রকাশিত বা সরবরাহকৃত "CellFin" অ্যাপটি দিয়ে সহজে ইসলামী ব্যাংক একাউন্ট খোলা যায়। এই ব্যাংক একাউন্ট খোলার জন্য আপনার প্রয়োজন হবে একটি স্মার্টফোন আপনার NID এবং একটি সচল মোবাইল নম্বর।
আরও পড়ুন: শিশুদের মোবাইল আসক্তি কমানোর উপায়
আপনার স্মার্টফোনে অফিশিয়াল "CellFin" অ্যাপ ইন্সটল করতে "Google Play Stor" এ গিয়ে সার্চ করুন "CellFin" অ্যাপ। অবশ্যই খেয়াল রাখতে হবে যে, আপনি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর অফিসিয়াল "CellFin" অ্যাপ ব্যবহার করছেন কিনা। "Google Play Stor" এ "CellFin" অ্যাপের সাথে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিপিএলসি উল্লেখ করা থাকবে। অপরিচিত কোন ওয়েবসাইট বা ব্যক্তির দেওয়া APK ফাইল থেকে অ্যাপ ইনস্টল করা উচিত নয়, কারনে এত আপনার স্মার্টফোনে ভাইরাস ঢুকে তথ্য এবং টাকা চুরি করতে পারে।
১. "CellFin" অ্যাপ ইনস্টল করুন
প্রথমে Google Play Store থেকে "CellFin" Islami Bank Bangladesh PLC অ্যাপটি ইনস্টল করুন। অ্যাপটির ডেভেলপার হিসেবে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি উল্লেখ করা থাকবে। অপরিচিত ওয়েবসাইট বা ব্যক্তির দেওয়া APK ফাইল থেকে অ্যাপ ইনস্টল করা উচিত নয়।২. "CellFin" এ রেজিস্ট্রেশন করুন
অ্যাপটি খুলে আপনার মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। আপনার নিজের সক্রিয় মোবাইল নম্বর যে নম্বরটি আপনি ব্যবহার করেন, সবসময় আপনার কাছে থাকে সেটাই ব্যবহার করা উচিত। যাতে যেকোন ব্যাংক আপডেট, টাকা তোলার এবং জমা দেয়ার SMS আপনি পেতে পারেন।৩. OTP দিয়ে মোবাইল নম্বর যাচাই করুন
মোবাইল নম্বর ভেরিফাই/যাচাই করার জন্য আপনার মোবাইলে পাঠানো OTP নির্দিষ্ট স্থানে দিয়ে নম্বরটি যাচাই করতে হবে।৪. NID-এর তথ্য দিন
এরপর অ্যাপের নির্দেশনা অনুযায়ী আপনার জাতীয় পরিচয়পত্রের তথ্য দিতে হবে। "CellFin" এর e-KYC প্রক্রিয়ার মাধ্যমে পরিচয় যাচাই করা হয়। ইসলামী ব্যাংক তথ্যানুযায়ী e-KYC-এর মাধ্যমে অ্যাকাউন্ট খোলার সুবিধা রয়েছে।৫. NID-এর ছবি ও প্রয়োজনীয় তথ্য প্রদান করুন
অ্যাপ যেভাবে নির্দেশনা দেবে, সেভাবে NID-সংক্রান্ত তথ্য ও অন্যান্য প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য পূরণ করুন। তথ্য দেওয়ার সময় NID-এর সঙ্গে মিল রেখে সঠিক তথ্য ব্যবহার করুন। অন্যথায় আপনি অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খুলতে পারবেন না।৬. অ্যাকাউন্টের ধরন নির্বাচন করুন
"CellFin" থেকে বর্তমানে বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট খোলার সুবিধা রয়েছে। যেমন—Mudaraba Savings, Mudaraba Special Savings, Mudaraba Student Savings, Mudaraba Industrial Employee Savings, Payroll, Hajj Savings এবং Muhor Savings ইত্যাদি। আপনার পছন্দ ও প্রয়োজন এবং সুবিধা/অসুবিধা বুঝে ব্যাংক একাউন্ট খুলুন।৭. ব্যক্তিগত ও অন্যান্য তথ্য পূরণ করুন
অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার জন্য চাওয়া তথ্যগুলো ধাপে ধাপে পূরণ করুন। নাম, ঠিকানা, পেশা, নমিনি-সংক্রান্ত তথ্য ইত্যাদি দেওয়ার ক্ষেত্রে ভুল না করার চেষ্টা করুন।৮. তথ্য যাচাই করে আবেদন জমা দিন
সব তথ্য পূরণ করার পর একবার ভালোভাবে যাচাই করুন। কোনো ভুল থাকলে সংশোধন করে এরপর আবেদনটি Submit করুন। অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম অনুযায়ী তথ্য পূরণ করার সময় ভুল থাকলে একাউন্ট খোলা যাবে না।৯. e-KYC সম্পন্ন হলে অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া শেষ হবে
পরিচয় যাচাই ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আপনার নির্বাচিত অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া সম্পন্ন হবে। এভাবে অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম অনুয়ায়ী আবেদন প্রক্রিয়া শেষ করলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি আপনাকে একটি ইসলামী ব্যাংক একাউন্ট নস্বর প্রদান করবে। এই ব্যাংক একাউন্ট নস্বর দিয়ে আপনি সব ধরণের লেনদেন করতে পারবেন। এই ব্যাংক একাউন্ট নস্বর এর বিপরীতে আপনাকে চেক বই, ATM Card প্রদান করা হবে।শেষ কথাঃ অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম সর্ম্পেকে লেখকের মন্তব্য।
বর্তমানে ডিজিটাল প্রযুক্তির যুগে ডিজিটাল ব্যাংকিং চ্যানেলে "CellFin" এর মাধ্যমে আমরা সহজেই আমাদের ব্যাংকিং সংক্রান্ত যে কোন কাজ করার ধরণ অনেকটাই বদলে ফেলেছি এবং আমরা নিজেকে আপডেট করার কারণে ব্যাংকে না গিয়ে সহজেই যে কোন প্রকার আর্থিক লেনদেন করতে পারছি। অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম জানার পর একটি বিষয় আপনার মনে রাখা জরুরী, শুধু একাউন্ট খুলে ফেলা আপনার মূল লক্ষ্য হওয়া উচিত নয় বরং আপনার জন্য কোন হিসাবটি উপযুক্ত, সেটি বুঝে সিদ্ধান্ত নেয়ায় বেশি গুরুত্বপূর্ণ।
সাধারণ সঞ্চয়ের জন্য Mudaraba Savings Account, শিক্ষার্থীদের জন্য Students Mudaraba Savings Account কিংবা নির্দিষ্ট প্রয়োজনের জন্য বিভিন্ন বিশেষ সঞ্চয় স্কিম আপনার প্রয়োজন অনুযায়ী বিকল্প আলাদা হতে পারে। আপনি যদি নিয়মিত টাকা জমাতে চান, তাহলে এমন একটি হিসাব বেছে নিন যেটি আপনার সঞ্চয়ের অভ্যাসের সঙ্গে মানানসই। আপনি যদি শিক্ষার্থী হন, শিক্ষার্থীদের জন্য নির্ধারিত সুবিধাগুলো দেখুন। আবার কোনো নির্দিষ্ট ভবিষ্যৎ লক্ষ্য থাকলে সেই লক্ষ্যভিত্তিক সঞ্চয় স্কিমগুলো সম্পর্কে জেনে নিন। সবচেয়ে বড় কথা হলো, অ্যাকাউন্ট খোলার সময় তাড়াহুড়ো করবেন না। NID-এর তথ্য সঠিকভাবে দিন, নিজের নিবন্ধিত মোবাইল নম্বর ব্যবহার করুন এবং অ্যাপের প্রতিটি ধাপ মনোযোগ দিয়ে পড়ুন। কোনো তথ্য বুঝতে না পারলে অনুমান করে সামনে এগিয়ে যাওয়ার চেয়ে ব্যাংকের অফিসিয়াল সহায়তা নেওয়া অনেক ভালো।
আপনার ব্যাংক একাউন্ট খোলার নিয়ম জানা থাকলেও নিরাপত্তার বিষয়টি ভুলে গেলে চলবে না। আপনার OTP, PIN, password কিংবা অন্য কোনো গোপন তথ্য কখনোই অন্য ব্যক্তির কাছে প্রকাশ করবেন না। কেউ ফোন করে ব্যাংকের কর্মকর্তা পরিচয় দিয়ে এসব তথ্য চাইলে আগে যাচাই করুন। কারণ ডিজিটাল ব্যাংকিং যত সুবিধাজনক, অসতর্ক ব্যবহার তত ঝুঁকিপূর্ণ হতে পারে।


অলইনফোনেষ্ট এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url